টুইংকল টুইংকল লিটল স্টার — কবিতা ও সঙ্গীত

বিশ্বজুড়ে শিশুদের অন্যতম প্রিয় ঘুমপাড়ানি ছড়া এবং লাল্যাবি (Lullaby) হলো, "টুইংকল টুইংকল লিটল স্টার" (“Twinkle, Twinkle, Little Star”)। এটি শুধু একটি শিশুর নৈশ আকাশে তারা দেখার মুগ্ধতার প্রকাশ নয়, বরং এক চিরন্তন কবিতা যা কৌতূহল, সৌন্দর্য ও কল্পনার মেলবন্ধন ঘটিয়েছে সুরের মাধ্যমে। যা বিশ্বের প্রায় সব ইংরেজি ভাষাভাষী শিশুদের প্রাথমিক শিক্ষার অংশ হিসেবে শেখানো হয়।
©®
কবিতা : সাহিত্যিক দিক
এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮০৬ খ্রিস্টাব্দে, ইংরেজ কবি জেন টেইলর (Jane Taylor/ ২৩ সেপ্টেম্বর ১৭৮৩ – ১৩ এপ্রিল ১৮২৪) এবং তাঁর বোন অ্যান টেইলর (Ann Taylor)-এর যৌথ সংকলন “Rhymes for the Nursery”-তে। মূল কবিতার নাম ছিল “The Star”।
প্রথম স্তবকটি সর্বাধিক পরিচিত—
"Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
Up above the world so high,
Like a diamond in the sky."
এই পংক্তিগুলো শিশুমনের বিস্ময়কে তুলে ধরে—রাত্রিকালীন আকাশের তারা যেন এক রহস্যময় হীরের মতো, যা পৃথিবীর ওপরে ঝলমল করে।
©®
সঙ্গীত : সুর ও জনপ্রিয়তা
এই ছড়ার সুর নেওয়া হয়েছে ফরাসি লোকসুর “Ah! vous dirai-je, maman” (বাংলায় অর্থ: "ওহ! আমি কি বলব, মা") থেকে, যা ১৭৬১ সালে প্রথম প্রকাশিত হয়।
পরবর্তীতে এই সুরে মোজার্ট (Wolfgang Amadeus Mozart /২৭শে জানুয়ারি ১৭৫৬ – ৫ই ডিসেম্বর ১৭৯১) ছিলেন ধ্রুপদী যুগের একজন অতিপ্রজ ও প্রভাবশালী অস্ট্রীয় সুরকার। তিনি ১৭৮১ সালের দিকে একাধিক পিয়ানো ভ্যারিয়েশন রচনা করেন।
এই সুরটি সহজ, সরল ও শ্রুতিমধুর হওয়ায় পরবর্তীতে “Twinkle, Twinkle, Little Star” ছাড়াও “Baa Baa Black Sheep” ও “Alphabet Song”-এর মতো ছড়াতেও ব্যবহার করা হয়।
©®
দর্শন ও প্রতীক অর্থ
কিছু সমালোচক মনে করেন, ছড়াটির গভীরতর অর্থ শিশুদের কৌতূহল ও বিস্ময়ের অনুভূতির প্রতীক—রাতের আকাশের তারাকে দেখার মাধ্যমে মানুষজগতের অজানাকে জানতে চাওয়ার প্রবৃত্তি এখানে ব্যক্ত হয়েছে
বিশ্ব সংস্কৃতিতে প্রভাব
আজ এই গানটি পৃথিবীর প্রায় প্রতিটি দেশে শিশুশিক্ষার প্রথম পর্যায়ের অংশ। এটি শিশুদের উচ্চারণ, তালবোধ ও সংগীতবোধ বিকাশে সাহায্য করে।
অনেক সংগীতশিল্পী এই গানটিকে বিভিন্ন শৈলীতে (ক্লাসিকাল, জ্যাজ, ইন্সট্রুমেন্টাল, লুলাবাই) নতুনভাবে পরিবেশন করেছেন।
উপসংহারে বলা যায়, “Twinkle, Twinkle, Little Star” শুধু শিশুদের ঘুমপাড়ানি গান নয়, এটি মানুষের জন্মগত বিস্ময়বোধ ও কল্পনা শক্তির প্রতীক। একটি ছোট কবিতা কীভাবে বিশ্বসংস্কৃতির অন্যতম সুরেলা সম্পদে পরিণত হতে পারে, তার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ এই গান।
©® তাপস কুমার পাল।

Comments