একক বাদনের সুরে স্মরণে পণ্ডিত ভি. জি. যোগ
আনন্দমেলা ২০২৬ একক বাদনের সুরে স্মরণে পণ্ডিত ভি. জি. যোগ গত ১৬ই আগস্ট, ২০২৬, রবিবার সন্ধ্যায় তাপস কুমার পাল একাডেমি অফ মিউজিক এন্ড কালচারাল ফাউন্ডেশন আয়োজিত পণ্ডিত ভি জি যোগ মঞ্চ (সুর্য সেন মঞ্চ, কলকাতা) এ “আনন্দমেলা” শিরোনামে এক একক বাদনের স্মরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উচ্চাঙ্গসংগীতের অনন্য অবদানের জন্য সম্মানিত পাদ্ম ভূষণ পণ্ডিত ভি. জি. যোগ মহাশয়কে স্মরণ করে আয়োজিত বিশেষ মঞ্চ হিসেবে গৃহীত হয়েছিল। অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলন ও ছোট একটি উদ্বোধনী ভাষণের মাধ্যমে সূচিত হয়। প্রদীপ প্রজ্বলন করেন একাডেমির কার্যকরী প্রেসিডেন্ট ড. শঙ্কর চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট গায়ত্রী ভট্টাচার্যী এবং এডভোকেট প্রদীপ মজুমদার মহাশয়। প্রদীপ প্রজ্বলনের পূর্বে পণ্ডিত ভি জি যোগের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। “আনন্দমেলা” একক বাদনের এই অনুষ্ঠানটি মূলত সাংস্কৃতিক সংরক্ষণ, তরুণ প্রতিভাকে উৎসাহ দেওয়া এবং বেহালার জগতে পণ্ডিত ভি জি যোগের অমর কৃতিত্ব স্মরণ করে তাদের কর্মধারা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই লক্ষ্য করেছিল। একাডেমির বক্তব্যে বলা হয়,...