মাতৃগর্ভে সুরের বীজ : মহাভারতের অভিমন্যু থেকে আধুনিক সঙ্গীত চেতনা

"সঙ্গীত"- শিশুর আত্মার সঙ্গে কথা বলে" — এই কথাটি শুধু সাহিত্যিক অলঙ্কার নয়, এটি এক গভীর সত্য। আধুনিক বিজ্ঞান যেমন বলছে, গর্ভস্থ শিশুর শ্রবণক্ষমতা গঠিত হয় গর্ভাবস্থার শেষের দিকে, অর্থাৎ শিশুর শ্রবণ ক্ষমতা গর্ভাবস্থার শেষ ত্রৈমাসিক (প্রায় ৭ মাস বয়সে) থেকেই কাজ করতে শুরু করে। তাই জন্মের পর তারা শব্দ, সুর, ছন্দ — এমনকি মা-বাবার গলা চিনে ফেলে। এই বিষয়ে তেমনি প্রাচীন ভারতের মহাকাব্য মহাভারতেও আমরা এর অলৌকিক নিদর্শন পাই।
গর্ভের কান, যুদ্ধের যোদ্ধা: অভিমন্যু ও চক্রব্যূহর রহস্য
মহাভারতের বিখ্যাত চরিত্র অভিমন্যু মাতৃগর্ভে থেকেই শ্রবণ করেছিল যুদ্ধের জটিল কৌশল — "চক্রব্যূহ"। তার বাবা অর্জুন যখন কৌশলটি ব্যাখ্যা করছিলেন, তখন তার মা সুভদ্রা গর্ভবতী। অভিমন্যু সেই চক্রব্যূহে প্রবেশের রীতি শিখলেও, বেরোনোর অংশ শুনে ওঠার আগেই সুভদ্রা ঘুমিয়ে পড়েন।
এই কাহিনি শুধু এক রোমাঞ্চকর যুদ্ধকাহিনি নয়, এটি প্রমাণ করে — শিশুর শ্রবণ ক্ষমতা গর্ভেই গঠিত হয় এবং গর্ভাবস্থায় যা কিছু শ্রুত হয়, তা শিশুর চেতনায় গেঁথে যায়। আধুনিক বিজ্ঞান বলছে, গর্ভাবস্থার প্রায় ২০ সপ্তাহের পর থেকেই শিশুর শ্রবণক্ষমতা বিকশিত হতে থাকে। ২৪ থেকে ২৫ সপ্তাহের মধ্যে সে মাতৃকণ্ঠ, পারিপার্শ্বিক শব্দ, এমনকি সুর ও সংগীতও শুনতে পায়। এই শ্রবণ শুধু শোনা নয় — শিশুর অবচেতন মনে তা গেঁথে যায়, এবং পরবর্তীকালে তার মনন ও আচরণে গভীর প্রভাব ফেলে।
সঙ্গীত ও মাতৃত্ব: আধুনিক গবেষণার দৃষ্টিভঙ্গি
বর্তমান যুগে, অনেক বিশেষজ্ঞই পরামর্শ দেন যে, গর্ভবতী মা যেন শান্তিপূর্ণ সংগীত শোনেন, সংস্কৃতিমূলক পাঠে অংশ নেন বা সুন্দর সাহিত্য পাঠ করেন। কারণ এই সকল অভিজ্ঞতা শিশুর মানসিক গঠনে প্রাথমিক ভিত্তি তৈরি করে।
আজকের দিনে গবেষণা বলছে —
👉 গর্ভবতী মা যদি নিয়মিত সঙ্গীত শোনেন, বিশেষ করে শান্ত রাগসঙ্গীত, শান্ত ও স্নিগ্ধ সুরের গান, প্রকৃতির শব্দ, তবে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের গঠন ও আবেগগত বিকাশে তা চমৎকার প্রভাব ফেলে।
👉 শিশুরা জন্মের পর থেকেই গান শুনতে পারে। ধীরে ধীরে তারা ছন্দ, সুর ও কণ্ঠস্বর চিনে নেয়। মাতৃকণ্ঠে গাওয়া গান তাদের মানসিক নিরাপত্তা ও স্নেহের অনুভূতি জাগায়।
👉 গান শিশুর মধ্যে তৈরি করে ভাষা, ছন্দ, সংবেদনশীলতা ও মস্তিষ্কের ভারসাম্যপূর্ণ বিকাশ।
সঙ্গীতের স্পন্দনে গড়ে ওঠে নতুন অভিমন্যুরা
ঠিক যেমন অভিমন্যু গর্ভেই এক অসাধারণ কৌশল আয়ত্ত করেছিল, তেমনই আজকের শিশুরাও গর্ভ থেকেই যদি সুরের সায়রে স্নান করে, তবে তারা বড় হয়ে শুধু মেধাবীই নয়, সুরের প্রতি সংবেদনশীল, সৃজনশীল ও মানবিক হয়ে উঠতে পারে। পরিশেষে এটুকুই বলা - যেমন চক্রব্যূহ ভেদ করার বীজ গিয়েছিল অভিমন্যুর শ্রবণে, তেমনি সঙ্গীতের গভীর উপলব্ধিও জন্মায় মাতৃগর্ভেই। শুধু মায়ের কোলেই নয়, শিশুর চেতনার প্রথম পাঠশালা হয়ে উঠুক মা'র হৃদয় থেকে উৎসারিত একটুকরো গান। সুতরাং, গর্ভাবস্থায় প্রতিটি ধ্বনি, প্রতিটি সুর হয়ে উঠতে পারে এক ভবিষ্যৎ চেতনার নির্মাতা।
🖋️প্রতিবেদনে তাপস কুমার পাল

Comments