ঋতম রায়চৌধুরীর প্রবন্ধ সংকলন : “আপন মনের ছায়াতলে ও অন্যান্য”

ঋতম রায়চৌধুরীর প্রবন্ধ সংকলন : “আপন মনের ছায়াতলে ও অন্যান্য”




উষ্ণ আবহে সূচনা

মহালয়ার প্রাক্ককালে  বাগুইহাটি জোড়া মন্দির "শিবাঙ্গন  ব্যাংকোয়েট হলে" অক্ষর সংলাপ প্রকাশনের উদ্যোগে প্রকাশিত হলো লেখক ও শিক্ষক ঋতম রায়চৌধুরীর নতুন প্রবন্ধসংকলন “আপন মনের ছায়াতলে ও অন্যান্য”।


অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করা হয় উতরীয় ও চারা গাছ দিয়ে। সমস্ত অতিথিদের বরণ করেন রিতমের স্ত্রী সুদেষ্ণা দাস রায় চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সায়নী বন্দ্যোপাধ্যায়। 

উদ্বোধনী সঙ্গীতে শিঞ্জিনী মুখার্জি পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত— “আমার মুক্তি আলোয় আলোয়”, “তুমি সন্ধ্যার মেঘমালা” ও “তুমি আমার সাধের সাধনা”।



বিশিষ্টজনদের উপস্থিতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অলকনন্দা রায়, ড. দীপান্বিতা হাজারী, বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ, এবং ড. সুজয় বিশ্বাস (সিইও, টেকনো ইন্ডিয়া গ্রুপ)। সকলেই ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লেখকের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভাগ করে নেন। অলকনন্দা রায় স্মরণ করেন—একটি ছবিতে তাঁকে অভিনয়ের আহ্বান করেছিলেন ঋতম এবং একটি অশ্রুত রবীন্দ্রসঙ্গীত শেখার অনুরোধও করেছিলেন। উপরি পাওনা হিসাবে সেদিনের অনুষ্ঠানে অলকানন্দ রায় সত্যজিৎ রায় কে নিয়েও খানিফ স্মৃতিচারণ করেন। অভিনেত্রী সোমা ব্যানার্জী বলেন—“ঋতম বয়সে কনিষ্ঠ হলেও সময়ের থেকে অনেক এগিয়ে।” উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক  দেবাশীষ মুখোপাধ্যায়।






বহুমুখী প্রতিভার প্রকাশ

অতিথিদের বক্তব্যে স্পষ্ট হয় ঋতম রায়চৌধুরীর বহুমুখী প্রতিভা। পেশায় তিনি শিক্ষক হলেও ছবি পরিচালনার ক্ষেত্রেও সমান দক্ষ। রবীন্দ্রনাথ বিষয়ে তাঁর জ্ঞান ও আগ্রহ বিশেষভাবে প্রশংসিত হয়।





আবেগঘন সমাপ্তি

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এক আবেগঘন মুহূর্তে। সঞ্চালিকা সায়নী বন্দ্যোপাধ্যায়ের অচিত্রনুরোধে স্বয়ং লেখক গান শোনান— “তোমারি নাম বলবো নানা ছলে”। এই গানের পংক্তি “আপন মনের ছায়াতলে” দিয়েই বইটির নামের তাৎপর্য নতুন মাত্রা পায়।

ঋতম রায়চৌধুরীর প্রবন্ধসংকলন “আপন মনের ছায়াতলে ও অন্যান্য” প্রকাশিত। বইটি নিকটবর্তী বই স্টলে এবং কলেজ স্ট্রিট পাওয়া যাবে বলে প্রকাশকের থেকে জানা গিয়েছে।
প্রকাশক – অক্ষর সংলাপ প্রকাশন

প্রতিবেদনে - তাপস কুমার পাল। 
চিত্র - শিঞ্জিনী মুখার্জি। 

Comments

Popular posts from this blog

একক বাদনের সুরে স্মরণে পণ্ডিত ভি. জি. যোগ

বৌদ্ধ মূর্তিতে কোঁকড়ানো চুলের রহস্য

টুইংকল টুইংকল লিটল স্টার — কবিতা ও সঙ্গীত