বালুচিস্তানের বিতত বাদ্যযন্ত্র : সুরোজ
বালুচিস্তানের বিতত বাদ্যযন্ত্র : সুরোজ
©®& প্রতিবেদনে - তাপস কুমার পাল।
দক্ষিণ-পশ্চিম এশিয়ার মানচিত্রে বালুচিস্তান একটি অনন্য অঞ্চল। পাকিস্তান, ইরান ও আফগানিস্তান—এই তিন দেশে বিভক্ত হলেও বালুচ জাতিগোষ্ঠীর বসতি, সংস্কৃতি ও ঐতিহ্যে এ অঞ্চল একটি অভিন্ন সত্তা বহন করে। পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুচিস্তান আয়তনের প্রায় অর্ধেকজুড়ে বিস্তৃত; ভূগোলের দিক থেকে এটি পর্বতময়, ঊষর ও রুক্ষ, যেখানে বৃষ্টিপাত অতি সামান্য। এখানকার মানুষ চিরকাল গবাদিপশু পালন ও কৃষিনির্ভর জীবনে অভ্যস্ত।
তবে বালুচিস্তানের বিশেষত্ব কেবল ভূগোল নয়—বরং তার জাতি, ভাষা ও সংস্কৃতি। বালুচরা মূলত পশ্চিম ইরানীয় জনগোষ্ঠী, যাদের আদি নিবাস মধ্য কাস্পিয়ান অঞ্চলে। কারবালার যুদ্ধ-পরবর্তী সময়ে তারা ধীরে ধীরে অভিবাসন করে এসে বর্তমান বালুচিস্তান অঞ্চলে বসতি স্থাপন করে। ইতিহাসে গজনভী, সেলজুক, মুঘল, সাফাভিদের সঙ্গে সংঘর্ষ ও মেলবন্ধনের মাধ্যমে বালুচরা তাদের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে। ১৭শ শতকে কালাত খানাতের প্রতিষ্ঠা এবং ১৯৪৭-এ পাকিস্তানের স্বাধীনতার সময় তাদের রাজনৈতিক টানাপোড়েন বালুচ জাতীয়তাবাদের বীজ রোপণ করে। আজও সেই আন্দোলনের প্রতিধ্বনি রাজনীতির ভেতর স্পষ্ট।
বালুচ জনগোষ্ঠীর ভাষা ও সাহিত্য তাদের আত্মপরিচয়ের শক্ত ভিত। বালুচি ভাষা উত্তর-পশ্চিম ইরানীয় পরিবারের অন্তর্গত; মৌখিক ঐতিহ্যের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে রক্ষিত হয়েছে বীরত্বগাথা, প্রেমকাহিনী, সংগ্রাম ও সামাজিক মূল্যবোধ। লোকগান ও কবিতায় স্বাধীনতা, আত্মমর্যাদা ও প্রকৃতির সঙ্গে গভীর সংযুক্তি প্রতিফলিত হয়।
বালুচিস্তানের বিতত বাদ্যযন্ত্র : সুরোজ
বালুচিস্তানের সংস্কৃতির প্রাণ হল সঙ্গীত। বালুচি সঙ্গীত মরুভূমি ও পাহাড়ের কঠোর পরিবেশে জন্ম নিয়ে আবেগময় ও দৃঢ় সুরে রূপ নিয়েছে। বালুচিস্তানের গানে ইতিহাস, সংগ্রাম ও প্রেমের কাহিনী একাকার হয়। বাদ্যযন্ত্রের ভেতর প্রধান হল "সুরোজ " বা "সারোজ" ( Saroz) —একটি হাতে তৈরি ধনুকসদৃশ তারবাদ্য বা বিততবাদ্যযন্ত্র, যা বালুচি সঙ্গীতের আত্মা বলে বিবেচিত। মরুভূমির নির্জনতা ও পর্বতের প্রতিধ্বনি যেন এই বাদ্যযন্ত্রের তারে অনুরণিত হয়। কুলাঞ্চ অঞ্চলের শিল্পী উস্তাদ আরিফ মাজার প্রজন্মান্তরে এ বাদ্যযন্ত্র সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করছেন। ভারতীয় উপমহাদেশের " সারিন্দা" বিততবাদ্যের সঙ্গে এর মিল থাকলেও সুরোজ তার নিজস্ব আঞ্চলিক বৈশিষ্ট্যে স্বতন্ত্র।
বালুচিস্তানের সঙ্গীত
আধুনিক কালে বালুচি সঙ্গীতে ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন ঢং। সারোজ, দোতারা, ঢোলক, খমকের পাশাপাশি গিটার, ড্রামস, কীবোর্ডের ব্যবহার বেড়েছে। নারীকণ্ঠও এখন বালুচি গানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বীরত্বগাথা ও সংগ্রামী গান যেমন জনপ্রিয়, তেমনই প্রেম, সমাজ ও আন্দোলনের সুরও আধুনিক ধারায় সমৃদ্ধি যোগ করছে। গান, বাদ্যযন্ত্র ও নৃত্যের সমন্বয়ে গড়ে উঠছে বালুচ জনগোষ্ঠীর বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয়।
সব মিলিয়ে বালুচিস্তান কেবল ভৌগোলিক বা রাজনৈতিক অঞ্চল নয়; এটি এক সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র। তাদের ভাষা, সাহিত্য, সঙ্গীত এবং বিশেষ করে সুরোজ ততবাদ্য এই সংস্কৃতির প্রাণ। অতীত ও আধুনিকতার মেলবন্ধনে বালুচি সঙ্গীত আজও জীবন্ত, যা তাদের সংগ্রাম, ভালোবাসা ও পরিবেশের সঙ্গে একাত্মতার শক্তিশালী প্রকাশ ঘটায়।
©® তাপস কুমার পাল।।

Comments