সঙ্গীত

প্রজ্ঞা আন্তর্জাতিক পুরস্কার – ২০২৫ : ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদানের সম্মান


কলকাতা, নভেম্বর ২০২৫:

তাপস কুমার পাল একাডেমি অফ মিউজিক অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে গর্বের সঙ্গে জানানো হয়েছে যে, ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৩ সাল থেকে প্রতি বছর প্রদান করা হচ্ছে মর্যাদাপূর্ণ ‘প্রজ্ঞা আন্তর্জাতিক পুরস্কার’।

আগামী ৪ঠা জানুয়ারি ২০২৬, কলকাতার উত্তম মঞ্চে, ঠিক বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে এ বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠান।

এই সম্মাননা প্রাপকেরা হলেন দেশের পাঁচজন বিশিষ্ট ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব এবং একজন বিশিষ্ট বিদেশি শিল্পী, যাঁরা ভারতীয় সঙ্গীতের অনুশীলন, চর্চা ও প্রসারে অনন্য অবদান রেখেছেন।

একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে—
“‘প্রজ্ঞা আন্তর্জাতিক পুরস্কার’ শুধুমাত্র তাঁদের জন্য, যাঁদের নিষ্ঠা, শিক্ষা ও অনুপ্রেরণায় শিল্পীসমাজ ঋদ্ধ হয়েছে। তাঁরা কখনোই নিজ প্রচেষ্টার কোনো বৈষয়িক স্বীকৃতির প্রত্যাশী ছিলেন না। তাঁদের চরণে এই পুরস্কার অর্পণ করতে পেরে আমরা গর্বিত ও ধন্য।”

‘প্রজ্ঞা আন্তর্জাতিক পুরস্কার’ শুধু সম্মান নয়, এটি শিল্পের প্রতি গভীর শ্রদ্ধার এক প্রতীক। এর মাধ্যমে একাডেমি আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করতে চায়—যেন তাঁরা ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য ও মানবিক চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন।

প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন বহু খ্যাতনামা শিল্পী, গবেষক ও সংস্কৃতিচিন্তক। প্রত্যাশা করা হচ্ছে, এই মঞ্চে মিলবে শিল্প, শ্রদ্ধা ও প্রেরণার এক অপূর্ব সংমিশ্রণ।



এই বছর "প্রজ্ঞা আন্তর্জাতিক পুরষ্কার ২০২৫' এর প্রাপকেরা হলেন-




বিদেশের অতিথি প্রাপক হলেন-

প্রফেসর (ড.) রুউইন রঙ্গীত ডায়াস (Wajjakkara Kankanamalage Ruwin Rangeeth Dias) - বর্তমানে University of Visual and Performing Arts, কলম্বো-র (শ্রীলঙ্কা) সঙ্গীত অনুষদে অধ্যাপক এবং গ্র্যাজুয়েট স্টাডিজ-এর সদস্য হিসেবে কর্মরত আছেন।

ভারতের শিল্প ও সংস্কৃতির ধারক প্রাজ্ঞ শিল্পী রা হলেন-

বিদুষী বিভা সেনগুপ্ত ( প্রবীণ প্রাজ্ঞ
রবীন্দ্রসঙ্গীত শিল্পী )
•  অধ্যাপক গুরু কলাবতী দেবী ( মণিপুরী নৃত্যের প্রবাদপ্রতিম শিল্পী )
•  অধ্যাপক পণ্ডিত চঞ্চল ভট্টাচার্য (প্রাজ্ঞ পাখোয়াজ শিল্পী ও শিক্ষক)
অধ্যাপক পণ্ডিত দেব প্রসাদ দে (প্রখ্যাত জনপ্রিয় হারমোনিয়াম ও এস্রাজ শিল্পী )।




বিগত বছরগুলোতে যারা 

প্রজ্ঞা আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়েছেন 

প্রজ্ঞা আন্তর্জাতিক পুরষ্কার -২০২৩





বিদেশের অতিথি প্রাপক হলেন-

অধ্যাপক কালাম মামুদ- নরসিংদী গভর্মেন্ট কলেজ, নরসিংদী, ঢাকা, বাংলাদেশ।(বেহালা বাদক, সঙ্গীত ও সাহিত্য বিষয়ে ১০টিরও বেশি গ্রন্থ)।


ভারতের শিল্প ও সংস্কৃতির ধারক প্রাজ্ঞ শিল্পী রা হলেন-

  • অধ্যাপক পণ্ডিত এস. হরিহরণ (ভারতের দক্ষিণ ভারতীয় সঙ্গীতের প্রবীণতম বাঁশি বাদক,)
  • পণ্ডিত অমিতাভ মুখার্জি (গৌড়ীয় নৃত্যের সুরকার ও শিল্পী )
  • পণ্ডিত প্রতাপ কুমার চক্রবর্তী (সুরকার ও গীতিকার),
  • পণ্ডিত সমরেন্দ্র নাথ মুখোপাধ্যায় ( প্রবীণ তবলা)।


প্রজ্ঞা আন্তর্জাতিক পুরষ্কার-২০২৪





বিদেশের অতিথি প্রাপক হলেন-

পণ্ডিত অচ্যুত রাম ভান্ডারী (কাঠমান্ডু,নেপাল), প্রবীণ তবলা বাদক ও সঙ্গীত চিন্তাবিদ (১৫টিরও বেশি গ্রন্থের প্রণেতা )।

ভারতের শিল্প ও সংস্কৃতির ধারক প্রাজ্ঞ শিল্পী রা হলেন-

পণ্ডিত কানাই লাল ভট্টাচার্য (দাসুরথী রায়ের পাঁচালি গায়ক ও প্রবীণ তবলা বাদক)
আধ্যাত্মিক গুরু খোদাবক্স ফকির (আধ্যাত্মিক সঙ্গীত গুরু)
বিদুষী সুলয়া ব্যানার্জি ( প্রবীণ মহিলা বেহালাবাদক)
পণ্ডিত অশোক কুমার সেনগুপ্ত (প্রবীণ গিটারবাদক)।


এই প্রয়াসের মূল লক্ষ্য ভারতীয় সঙ্গীতের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করা এবং বিশ্বজুড়ে সঙ্গীতসাধনায় নিয়োজিত গুণীজনদের সম্মাননা প্রদান করা।

Comments

Popular posts from this blog

একক বাদনের সুরে স্মরণে পণ্ডিত ভি. জি. যোগ

বৌদ্ধ মূর্তিতে কোঁকড়ানো চুলের রহস্য

টুইংকল টুইংকল লিটল স্টার — কবিতা ও সঙ্গীত